ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর ছয়টা থেকে শনিবার ভোর ছয়টা পর্যন্ত ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৪৪৩ ইয়াবা, ৫১১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৯৭৫ গ্রাম পুরিয়া গাঁজা এবং ৯৬টি ফেনসিডিলের বোতল উদ্ধার ও জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।