রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা যান তিনজন।

সোমবার (৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর একজনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহীর দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন আটজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। গত একদিনে মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৭ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা শনাক্ত হন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন পাঁচজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ২৩ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট