Ortho Songbad আর্কাইভ

সুদ কারবারিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ হাইকোর্টের

সুদ কারবারিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ হাইকোর্টের
অনুমোদনহীন সুদ কারবারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চের লিখিত আদেশে এ নির্দেশনা এসেছে।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, তিন পৃষ্ঠার লিখিত আদেশ আজ হাতে পেয়েছি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনিবন্ধিত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও সমবায় সমিতি বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

মুল সাইট থেকে

পুজিবাজার