Ortho Songbad আর্কাইভ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সংক্রমণ ও বাকিরা উপসর্গে মারা গেছেন।

শুক্রবার (০৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শনিবার (০৯ অক্টোবর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৮ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৯১। বর্তমানে রাজশাহীর ৩৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের ৯ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, মেহেরপুরের একজন এবং দিনাজপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৯ জন। এর আগে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১১ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৮৮ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছয়জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৬ দশমিক ২৮ শতাংশ, জয়পুরহাটের ৬ দশমিক ৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১০ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার