Ortho Songbad আর্কাইভ

ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠন করবেন হাইকোর্ট

ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড গঠন করবেন হাইকোর্ট
ইভ্যালি পরিচালনার জন্য বোর্ড করে দেওয়ার কথা বলেছেন হাইকোর্ট। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, সচিব, চার্টার্ড অ্যাকাউনটেন্টকে এতে রাখা হতে পারে। এ বিষয়ে বুধবার (১৩ অক্টোবর) আদেশ দেবেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানান।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন বলেন, আদালত যে কমিটি গঠন করে দেবেন তাদের কাজ হবে ইভ্যালির দায়-দেনা নিরূপণ করা ও সব বিষয় মনিটরিং করা।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এন এম মাসুম ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। ব্যাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী তাপস বল।

মুল সাইট থেকে

পুজিবাজার