রামেকের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রোববার (১৭ অক্টোবর) সকাল ১০ টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া এই তিনজনই নারী। যাদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১-৬০ বছর বয়সী দুজন মারা গেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৮৮। বর্তমানে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের পাঁচজন, নওগাঁর আটজন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার পাঁচজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৮ জন। এর আগে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে চারজনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৭৮ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে দুজনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২ দশমিক ২৬ শতাংশ এবং জয়পুরহাটের ৪ দশমিক ৩৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট