রাশিয়ায় মদ পানে ১৮ জনের মৃত্যু

রাশিয়ায় মদ পানে ১৮ জনের মৃত্যু
রাশিয়ায় বিষাক্ত মদ পানে ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটেছে বলে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে জানায়, ওই ১৮ জন মিথেনলযুক্ত মদ পান করেন, যা সাধারণত শিল্প-কারখানায় ব্যবহার করা হয়ে থাকে। ফলে তাদের মৃত্যু হয়।

এতে বলা হয়েছে, ভুক্তভোগীরা ৭ থেকে ১৪ অক্টোবরের মধ্যে একদল লোকের কাছ থেকে এই অ্যালকোহল আনেন। ওই দলের দুজনকে আটক করা হয়েছে।

এর আগে এক তদন্তে বেরিয়ে আসে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের মধ্যে বিষাক্ত মদ পান করে ৩৪ জনের মৃত্যু হয়।

অতীতেও অ্যালকোহল পানে রাশিয়ায় গণমৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০১৬ সালে সাইবেরিয়ায় মিথেনলযুক্ত অ্যালকোহল পানে ৭৭ জনের মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না