রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভাইরাসটির উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার একজন করে রয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বুধবার (২০ অক্টোবর) সকাল ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতাল করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৭১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৭।

বর্তমানে মধ্যে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৪ জন, পাবনার ১১ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৮ জন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৭ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৬ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৮ জনের নমুনায়।

পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ৯৫ শতাংশ, জয়পুরহাটের ৪ দশমিক ২৯ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ৩ দশমিক ৫১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট