আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে হোটেল রাজমনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন হায়দার আলী (২৯)। তিনি দিনাজপুর সদরের মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। অপর নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান গণমাধ্যমে জানান, নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ হতাহতরা সম্ভবত চাতাল শ্রমিক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট