কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লার পাথুরিয়াপাড়ায় প্রকাশ্যে গুলি করে প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও ১৭নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। নিহতরা হলেন- মামলার ৩নং আসামি মো. সাব্বির হোসেন ও ৫নং আসামি সাজন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনওয়ারুল আজিম জানান, গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাত দেড়টায় নগরীর সংরাইশ গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ সময় গুলিবিদ্ধ দুজনকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ সময় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ৭ দশমিক ৬৫ পিস্তল, একটি পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি, গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পার্শ্ববর্তী ১৬ নম্বর ওয়ার্ডের শাহালমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট