টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮২তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও সখিপুর পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা মো. আবু হানিফ আজাদ।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ময়মনসিংহ জোন প্রধান বসির আহাম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন সখিপুর শাখাপ্রধান মুহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ রফিক-ই-রাসেল, মো. রেনুবর রহমান, মুসলিমা খাতুন, ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. খলিলুর রহমান।

ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি