সাউথ বাংলা ব্যাংকের সাথে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চুক্তি স্বাক্ষর

সাউথ বাংলা ব্যাংকের সাথে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের চুক্তি স্বাক্ষর
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভূইয়া এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের হেড অব মার্কেটিং অমিতাভ ভট্টাচার্য।

এই চুক্তির ফলে এসবিএসি ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ডধারী ও কর্মকর্তারা সকল টেষ্টে ২০% পর্যন্ত ডিসকাউন্ট এবং সকল হেলথ প্যাকেজে আর্কষনীয় ডিসকাউন্টে চিকিৎসা সেবা পাবেন।

ব্যাংকের সিএফও মোঃ মাসুদূর রহমান, কোম্পানী সেক্রেটারী মোঃ মোকাদ্দেস আলী, কার্ড ও জন সংযোগ বিভাগের প্রধান
মোহাম্মদ শফিউল আজম এবং ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের কর্পোরেট মার্কেটিং ব্যবস্থাপক মোঃ আল-হাসিব চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি