মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১

মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি হামলায় একটি বাসের অন্তত ৩১ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার মালির মোপতি প্রদেশে ঘটেছে এই ঘটনা।

এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যাত্রীবোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে।

বান্দিয়াগারার নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো রয়টার্সকে বলেন, ‘একদল সশস্ত্র জঙ্গি পথিমধ্যে বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা করেছে। তাদের গুলিতে ৩১ যাত্রী নিহত হওয়াসহ অনেকেই আহত হয়েছেন।’

মালিতে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয়েরই তৎপরতা আছে। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

মোপতির বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, মোপতির যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয় গোষ্ঠীরই ব্যাপক তৎপরতা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত যে, এটি একটি জঙ্গি হামলা। তবে কারা এই হামলা করেছে তা এখনও জানা যায়নি। আমাদের তৎপরতা অব্যাহত আছে।’

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না