ট্রেনের ধাক্কায় পুলিশসহ নিহত ২

ট্রেনের ধাক্কায় পুলিশসহ নিহত ২
চট্টগ্রামে ডেমু ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক পুলিশসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহ ট্রাফিক পুলিশ কনস্টেবলের নাম মনির হোসেন (৪০)। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানায়। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন। নিহত অপরজনের পরিচয় জানা যায় নি।

জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাফিক পুলিশ কনস্টেবল মনির হোসেন দায়িত্ব পালন করছিলেন। রেললাইনের ওপর গাড়িগুলো উঠে পড়ায় তিনি সেগুলো সরাতে গিয়েছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, সিগন্যাল না মেনে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা একটি ডেমু ট্রেন যানবাহনগুলোকে ধাক্কা দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট