যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শতাধিক প্রাণহানির শঙ্কা

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে শতাধিক প্রাণহানির শঙ্কা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের কবলে কেনটাকিসহ আরও পাঁচ অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেন, শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে কেনটাকি অঙ্গরাজ্যে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার।

পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে শুক্রবার মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেন তিনি।

গভর্নর বেশিয়ার আরও জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়। এতে বেশি হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন। সেখানে আরও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আরকানসাসের গভর্নর জানিয়েছেন, রাজ্যটিতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। টেনেসি অঙ্গরাজ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, ইলিনয় রাজ্যে মারা গেছেন ছয়জন ও মিসৌরিতে দুইজন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানতে কথা বলেছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ারের সঙ্গে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না