দুই দেশে থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা

দুই দেশে থেকে এলো ৮০ লাখ ৫৫ হাজার টিকা
কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় জাপানের দেওয়া ৪০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকা দেশে এসেছে। একই দিনে যুক্তরাজ্যের দেওয়া ৪০ লাখ ৫৫ হাজার ডোজ টিকাও এসেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের দেওয়া ৮০ লাখ ৫৫ হাজার ৮০০ ডোজ টিকা স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করা হয়।

জাপানের পক্ষে টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি খাটো এবং যুক্তরাজ্যের পক্ষে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘জাপান আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই ভীষণ আস্থাভাজন বন্ধুরাষ্ট্র। অন্যদিকে ব্রিটিশ সরকারও দেশের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশের পাশে থাকে। দেশ দুটি থেকে পাওয়া টিকা করোনা মোকাবিলায় নিঃসন্দেহে আমাদেরকে আরও শক্তিশালী করবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকাদানে ইতোমধ্যেই আমরা লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি। আমাদের হাতে এখনো সাড়ে চার কোটি ডোজ টিকা রয়েছে। চলতি মাসের ৭-১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রমও শুরু হবে। কাজেই টিকাদানে আমরা অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছি।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বর্তমানে নিয়ন্ত্রণে। দেশে এখন পর্যন্ত তিনজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদেরকে আমরা কোয়ারেন্টাইন রাখতে সক্ষম হয়েছি। তারা চিকিৎসা নিচ্ছে এবং ভালো আছেন। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা নিতে আগ্রহী হতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিসেফ-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সেলডেন ইয়েট, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ জাপানি দূতাবাস ও ব্রিটিশ হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা