বিকাশের গ্রাহকদের জন্য সিটি ব্যাংকের ক্ষুদ্রঋণ চালু

বিকাশের গ্রাহকদের জন্য সিটি ব্যাংকের ক্ষুদ্রঋণ চালু
বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে (ই-কেওয়াইসি) বিকাশে যুক্ত হয়েছেন এমন গ্রাহকদের জন্য ডিজিটাল ঋণ চালু করেছে সিটি ব্যাংক। যাঁরা বিকাশ অ্যাপস ব্যবহার করছেন ও নিয়মিত বিভিন্ন ধরনের লেনদেন করেন, তাঁরাই শুধু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এসব গ্রাহক বিকাশ অ্যাপসের ‘লোন’ বিভাগে কয়েক ক্লিকেই তাৎক্ষণিক ঋণ নিতে পারেন। এ জন্য কোনো নথিপত্র ও নমিনি বা জামিনদার লাগবে না।

সিটি ব্যাংক ও বিকাশের নতুন এই সেবা চালুর মাধ্যমে ডিজিটাল ক্ষুদ্রঋণের যুগে প্রবেশ করল বাংলাদেশ। নানা মানদণ্ডের ভিত্তিতে বিকাশের উপযুক্ত গ্রাহকেরা ৯ শতাংশ সুদে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন মাস।

বুধবার (১৫ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩৩৭ জন গ্রাহক ঋণ পেয়েছেন। গড়ে প্রত্যেক গ্রাহক ঋণ পেয়েছেন ২ হাজার ২০০ টাকা।

অবশ্য সবাই যে ঋণ পাচ্ছেন, তা নয়। বিকাশের লেনদেন পর্যালোচনা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ধারণ করে দিচ্ছে কারা ঋণ পাবেন। যাঁরা প্রচলিত পদ্ধতিতে কেওয়াইসি সম্পন্ন করে গ্রাহক হয়েছেন, তাঁদের জন্য ই-কেওয়াইসির মাধ্যমে পুনরায় নিবন্ধনের উদ্যোগ নেবে বিকাশ কর্তৃপক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, দেশে ক্ষুদ্রঋণের ব্যাপক চাহিদা রয়েছে। ঋণের পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি