পুলিশের আট কর্মকর্তার বদলি, দুজনের পদোন্নতি

পুলিশের আট কর্মকর্তার বদলি, দুজনের পদোন্নতি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এরমধ্যে আটজনকে বদলি করা হয়েছে। আর পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা।

বুধবার (১৫ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার লিপি সাহা, সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন, ময়মনসিংহ মুক্তাগাছা দ্বিতীয় এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুবকর সিদ্দিক, ঢাকা রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদকে পুলিশ সদর দফতরের টিআর পদে বদলি করা হয়েছে।

এছাড়া এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহানুর খান এবং র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. শাহ্জালালকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হয়েছে।

পরিদর্শক থেকে এএসপি হিসেবে পদোন্নতির পর বদলি হওয়া ওই চার কর্মকর্তা হলেন- পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. মনিরুল হক, এ এইচ এম হুমায়নি কবীর, মোহাম্মদ মিজানুর রশীদ ও তৈয়াবুর রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা