এসবিএসি ব্যাংক ও এস এস এল কমার্জের মধ্যে চুক্তি

এসবিএসি ব্যাংক ও এস এস এল কমার্জের মধ্যে চুক্তি
সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং ই-কমার্স সেবা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এস এস এল কমার্জের মধ্যে এক যৌথ চুক্তি সম্পন্ন হয়।

জানা যায়, এই চুক্তির অধীনে এস এস এল কমার্জের প্রযুক্তি সহায়তায় ব্যাংকের ডিজিটাল ওয়ালেট বাংলাপে এর গ্রাহকদের জন্য বিভিন্ন পন্যের দোকান ও সেবা প্রতিষ্ঠানে কিউ আর কোডের মাধ্যমে কেনাকাটা/লেনদেন সুবিধা প্রদানের এক বিশেষ সেবা উদ্বোধন করা হয়।

এ সেবার আওতায় এসবিএসি ব্যাংকের বাংলাপে ওয়ালেট ব্যবহার কারীরা সারাদেশের প্রায় ৫০ হাজার দোকান, রেস্টুরেন্ট, স্বাস্থ্য সেবা, বিনোদন ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে বাংলাপে অ্যাপ এর মাধ্যমে বাংলা কিউ আর
কোড স্ক্যান করে সহজেই কেনাকাটা ও সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূইয়া, লিগ্যাল অ্যাফেয়ার্স এ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান মো. আবদুল্লাহ এবং এস এস এল কমার্জের গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী, চীফ এক্সিকিউটিভ অফিসার রিয়াজুল ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি