ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহন করলেন আরিফ কাদরী

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহন করলেন আরিফ কাদরী
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন আরিফ কাদরী।ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহনের পূর্বে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

আরিফ কাদরী ১৯৮৪ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবনের সূচনা করেন। তিনি আরব বাংলাদেশ ব্যাংক, আল-বারাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, মেঘনা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে মানব সম্পদ বিভাগ প্রধান, ক্যামেলকো, চিফ রিস্ক অফিসার, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগ প্রধান, চিফ অপারেটিং অফিসার প্রভৃতিসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপন পর্যায়ে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি আইআইডিএফসি (নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। আরিফ কাদরী বাংলাদেশ এ্যাসোশিয়েশন অব ব্যাংকারস এর সেক্রেটারি জেনারেল এর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউসিবির সহযোগি প্রতিষ্ঠান ইউসিবি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত রয়েছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আরিফ কাদরী দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষন, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহন করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি