ডা. মুরাদের বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

ডা. মুরাদের বিরুদ্ধে মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বরগুনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন।

বুধবার (২২ ডিসেম্বর) বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলায় ইউটিউবার মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকেও অভিযুক্ত করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, জেলা যুবদলের সভাপতি জাহিদ মোল্লা ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েলসহ ১৩ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে।

বাদী অ্যাডভোকেট জামাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ। একজন আইনজীবী হিসেবে এটা কোনোভাবেই মেনে নিতে পারিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে নৈতিক দায়িত্ব থেকে মামলাটি দায়ের করি।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন বলেন, মামলাটি গ্রহণ করে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশা করি তদন্তের পর আমরা ন্যায় বিচার পাব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট