বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে রূপালী ব্যাংক দ্বিতীয়
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে রূপালী ব্যাংক ২০২০-২১ অর্থবছরের জন্য সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সব সরকারি ব্যাংকের মধ্যে ২য় স্থান অর্জন করেছে।
গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলনকক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। ২য় স্থান অর্জন করায় রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, জি এম মো. হারুনুর রশীদসহ এপিএ–সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।