Ortho Songbad আর্কাইভ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে খুটাখালীর মইক্ক্যাঘোনার ঢালায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রোববার রাতে চকরিয়ার মইক্ক্যাঘোনার ঢালায় কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে মালবাহী পিকআপ ও লবণবোঝাই ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় ভ্যানচালক ও বাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার