কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় ৫ জন নিহত
কুমিল্লায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত আটেরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

তিনি জানান, ড্রাম ট্রাক ও অটোরিকশা কুমিল্লামুখী ছিল। ট্রাক দ্রুত গতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন মারা যায়। নিহতরা সবাই পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। মরদেহ থানায় রাখা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট