গত সপ্তাহে ডিএসইতে প্রায় ৬ হাজার কোটি টাকার লেনদেন

গত সপ্তাহে ডিএসইতে প্রায় ৬ হাজার কোটি টাকার লেনদেন
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৯৬৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে ৩৮৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ৩২ শতাংশ হয়েছে ১০টি বা ২ দশমিক ৫৯ শতাংশ কোম্পানির শেয়ারে।

সপ্তাহটিতে ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ারে। কোম্পানিটির ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৩২টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৫০১ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৮.৪১%। এর আগের সপ্তাহের থেকে ১০.৮৮ শতাংশ বেড়ে কোম্পানিটির শেয়ারে এই পরিমাণ লেনদেন হয়েছে।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানিগুলোর মধ্যে – বেক্সিমকোতে ৬.৮৩ শতাংশ, ওরিয়ন ফার্মায় ৪.১৩ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনে ৩.৭৮ শতাংশ, সাইফ পাওয়ারটেকে ১.৮৫ শতাংশ, রহিমা ফুডে ১.৫০ শতাংশ, ইয়াকিন পলিমারে ১.৪১ শতাংশ, সোনালি পেপারে ১.৩৭ শতাংশ, ন্যাশনাল লাইফে ১.৩৬ শতাংশ ও আনোয়ার গ্যালভানাইজিংয়ে ১.৩৫ শতাংশ লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন