Ortho Songbad আর্কাইভ

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ৭
বৃহস্পতিবার রাশিয়ার বিমান বাহিনীর হামলায় ইউক্রেনে সাত জন নিহত হয়েছে। ইউক্রেনের পুলিশ এ তথ্য জানিয়েছে। সূত্র বিবিসি

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, অডেসা এলাকার বাইরে পডিলস্কে একটি সামরিক ইউনিটের ওপর হামলায় ছয় জন নিহত হয়েছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে আরও সাত জন। হামলার পর এখনও পর্যন্ত নিখোঁজ আছে ১৯ জন।

তারা আরো জানায়, মারিউপল শহরে বিমান হামলায় নিহত হয়েছে আরও এক জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করে রাশিয়া। দুপুরে মস্কো দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে ফেলেছে রুশ সামরিক বাহিনী।

মুল সাইট থেকে

পুজিবাজার