টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়  ট্রাকের  চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহীর রবিউল ইসলাম (২৩) বাসাইলের ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক হৃদয়।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড় এলাকায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের চালক আহত হৃদয় জানান, তারা মোটরসাইকেল যোগে সিরাজগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২৫৬৩৮) তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় রবিউল রাস্তার পাশে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট