ভিসতা ইলেকট্রনিক্সে যোগ দিলেন উদয় হাকিম

ভিসতা ইলেকট্রনিক্সে যোগ দিলেন উদয় হাকিম
কর্পোরেট ব্যক্তিত্ব, লেখক ও সাংবাদিক উদয় হাকিম ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিয়েছেন। মঙ্গলবার ( ১ মার্চ) উদ্যোক্তা পরিচালক হিসেবে ভিসতায় যোগ দেন তিনি।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি তিনি ওয়ালটন থেকে পদত্যাগ করেন। বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্র্যান্ড প্রমোশন এবং জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে তিনি সমধিক পরিচিত।

উদয় হাকিম দীর্ঘ ১২ বছর সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। কাজ করেছেন প্রথম আলো, আমার দেশ, চ্যানেল আই, সিএসবি নিউজ, কালের কণ্ঠ ও রাইজিংবিডিতে। ২০১০ সালে তিনি সাংবাদিকতার পাশাপাশি ওয়ালটনে যোগ দেন। সবশেষ তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অনলাইন নিউজ পোর্টাল রাইজিবিডিডটকমের উপদেষ্টা সম্পাদক ছিলেন।

ভিসতায় উদ্যোক্তা পরিচালকের পাশাপাশি উদয় হাকিম অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আওয়ার এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি