বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুমের উদ্বোধন

বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুমের উদ্বোধন
তেজগাঁওয়ে ইয়ামাহার নতুন ফ্ল্যাগশিপ শো-রুম উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ।

জানা যায়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইয়ামাহা শো-রুম। ভবনের নিচতলায় সব মডেলের ইয়ামাহা মোটরসাইকেল ও দ্বিতীয় তলায় ইয়ামাহার বাদ্যযন্ত্র পাওয়া যাবে।

শুরু থেকেই ‘এসিআই মটরস্ বাংলাদেশ’ গ্রাহকদের সবধরনের ইয়ামাহা মোটরসাইকেল ও আফটার সেলস্ সার্ভিস দিচ্ছে।

এছাড়াও এসিআই মটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি