প্রথম ডোজ টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে: স্বাস্থ্য অধিদফতর

প্রথম ডোজ টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে: স্বাস্থ্য অধিদফতর
যারা করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ নেয় নি, তাদের এখনো টিকা নেওয়ার সুযোগ আছে। রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিবন্ধন কিংবা তথ্য-উপাত্ত দিয়ে তারা টিকা নেওয়ার সুযোগ পাবেন।

বুধবার (২ মার্চ) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে জুম কনফারেন্সে স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক এসব কথা জানান।

তিনি বলেন, সম্প্রতি সারাদেশে বিশেষ দিনে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে (গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) পর্যন্ত সময়ে বিশেষ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ডোজের ২ কোটি ৩২ লাখ, দ্বিতীয় ডোজের ১ কোটি ৭ লাখ জনকে এবং বুস্টার ডোজের ১০ লাখ জনকে টিকা দেওয়া হয়।

দেশে ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ২৯ কোটি ৬৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম ডোজের ১২ কোটি ৪৭ লাখ, ৮ কোটি ৪৮ লাখ এবং বুস্টার ডোজের টিকা পেয়েছেন ৩৯ লাখ মানুষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা