দেশে মূল্যস্ফীতির প্রভাব কম : পরিকল্পনামন্ত্রী

দেশে মূল্যস্ফীতির প্রভাব কম : পরিকল্পনামন্ত্রী
দেশে মূল্যস্ফীতির প্রভাব কম বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান। তিনি আরো বলেন নিত্যপণ্যের বাজার দমন করতে পেরেছি এবং আমাদের ক্যাপাসিটি বেড়েছে।

বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। এরপর অনুমোদন দেওয়া হয় উন্নয়ন বাজেট।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, আমাদের বাজারে মূল্যস্ফীতির ছোবলের মাত্রা কম। বাজারে ক্রেতা ঢুকেছে, তারা মাল কিনেই বের হচ্ছে। গতকাল সিলেটে গেছিলাম, দেখছি ট্রাকে ট্রাকে মাল বিক্রি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের থেকে তুলনামূলকভাবে দেশে মূল্যস্ফীতির প্রভাব কম। যুক্তরাজ্যের তুলনায় কম মূল্যস্ফীতি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি