Ortho Songbad আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় তিন বন্ধুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় এক মোটরসাইকেলে বেড়াতে বের হয়েছিলেন তিন বন্ধু। তাদের কেউই এখন আর বেঁচে নেই।

ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নাজেল (২৩) ও নাজিম (২৪) নামে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যুর পর ঢাকায় মারা গেলেন আরেক বন্ধু এনামুল রহমানও (২৪)।

শনিবার (৫ মার্চ) রাত ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনামুল ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে। এনামুলের বড় ভাই নাজমুল রহমান রাত দেড়টায় তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার রাত ৮টায় এই তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর নামক স্থানে গেলে এই দুর্ঘটনায় পড়েন। ট্রাকের ধাক্কায় দুই বন্ধু মোহাম্মদ নাজেল ও নাজিম ঘটনাস্থলেই প্রাণ হারান। এনামুলকে সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। শনিবার দিবাগত রাত ১টায় ঢাকায় এনামুলও মারা যায়।

মুল সাইট থেকে

পুজিবাজার