Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে জনতা ব্যাংক লিমিটেডে। সোমবার (৭ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ পুষ্প স্তবক অর্পন করেন।

এ সময় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার ও মো. কামরুল আহছান এবং মহাব্যবস্থাপকবৃন্দসহ উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জনতা ব্যাংকের সকল শাখায় জাতীয় পতাকা উত্তোলন, প্রধান কার্যালয়সহ বিভাগীয় কার্যালয় সমূহে আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার