সাবেক সচিব হেমায়েত উদ্দিন আর নেই

সাবেক সচিব হেমায়েত উদ্দিন আর নেই
সংস্থাপন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এই বীর মুক্তিযোদ্ধা।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি, ভাই আত্মীয়স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাহিদ হাসান জানিয়েছেন, শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে নওয়াপাড়া পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-১ সংসদ সদস্য মনজুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, কাজী সিরাজুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত শিকদারসহ অনেকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা