ডিএসই’র সাবেক সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সাবেক সভাপতি রকিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৮ মার্চ) এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শুক্রবার (১৮ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে ডিএসই’র সাবেক সভাপতি রকিবুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়া তিনি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।