বিএসইসির সহকারী পরিচালক মেহেদীর লাশ উদ্ধার

বিএসইসির সহকারী পরিচালক মেহেদীর লাশ উদ্ধার
রাজধানীর পান্থপথ থেকে মেহেদী হাসান নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নিহতের নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, আমরা তা তদন্ত করছি। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে তথ্য নেওয়া হচ্ছে। মেহেদীর অতীত ও বর্তমান সম্পর্কে জানা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে অধিকতর তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের বাসায় মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মেহেদী। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো