বাংলাদেশের ২২ লাখ ডলারের ওষুধ শ্রীলংকায় পৌঁছেছে

বাংলাদেশের ২২ লাখ ডলারের ওষুধ শ্রীলংকায় পৌঁছেছে
শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশের দেওয়া ২২ লাখ ডলার মূল্যের অনুদানকৃত ওষুধ। বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী ডা. কেহেলিয়া রামবুকওয়েলারের কাছে এসব অনুদানের ওষুধ হস্তান্তর করেন। বুধবার (১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউজওয়্যার।

হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এ কঠিন সময়ে শ্রীলংকাকে সহায়তা করতে পেরে অত্যন্ত আনন্দিত। ঐতিহাসিকভাবেই সুসম্পর্ক রয়েছে দেশটির সঙ্গে। এ সহায়তা করার সুযোগ পেয়ে সম্মানিত বাংলাদেশ। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেকোনো উপায়ে শ্রীলংকাকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

জানা যায়, শ্রীলংকাকে দেওয়া অনুদানকৃত ওষুধগুলোর মধ্যে ৭৯টি অত্যাবশ্যকীয় ওষুধ রয়েছে। যেখানে অ্যান্টি-ক্যান্সার, অ্যান্টি-হাইপারটেনসিভ, অ্যান্টিবায়োটিক ওরাল এবং ইনজেকশন, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-মৃগীরোগ, এবং অ্যান্টি - অ্যাজমাটিক ওষুধ রয়েছে।

সঠিক সময়ে অনুদানের জন্য হাইকমিশনার, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. কেহেলিয়া রামবুকওয়েলা। এসময় দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা