করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা নিয়ন্ত্রণের কারণে দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ ২য় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে। বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহে সারাদেশে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম।

জাহিদ মালেক বলেন, কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণকে আরও ভালো রাখতে চাই।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা