Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ১৮ লাখ টাকা দিল আইডিএলসি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ১৮ লাখ টাকা দিল আইডিএলসি
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ২০২২ সালের জন্য মোট সিএসআর বাজেটের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টে দিয়েছে। সম্প্রতি এ লক্ষ্যে ১৮ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

আইডিএলসির এমডি ও সিইও এম জামাল উদ্দিন বলেন, দেশের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দেয়ার লক্ষ্যে আইডিএলসি সবসময়ই অত্যন্ত সক্রিয়। এ সময়োপযোগী উদ্যোগের জন্য আমি বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দেশের বঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষার সহায়তায় যে অবদান রেখে চলেছে, আমরা তার অংশীদার হতে পেরে অত্যন্ত আনন্দিত। —বিজ্ঞপ্তি

মুল সাইট থেকে

পুজিবাজার