Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে সাউথইস্ট ব্যাংক

দর পতনের শীর্ষে সাউথইস্ট ব্যাংক
সোমবার (১৩ ‍জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫২টির শেয়ার দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সাউথইস্ট ব্যাংকের। আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৪.১০ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস রোববার (১২ জুন) সাউথইস্ট ব্যাংকের শেয়ার দর ছিল ১৪ টাকা ৬০। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ১৪ টাকা।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রূপালী ব্যাংকের ৩.৭২ শতাংশ, মাইড্যাস ফাইন্যান্সের ২ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, বঙ্গজের ১.৯৮ শতাংশ, সিনোবাংলার ১.৯৮ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৮ শতাংশ, আরডি ফুডের ১.৯৮ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ১.৯৮ শতাংশ শেয়ার দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার