টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ম্যাচে টসভাগ্য সহায় ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। ১৩ ওভারে টাইগাররা ৮ উইকেটে ১০৫ রান তোলার পর পরিত্যক্ত হয় ম্যাচটি।
আজও টসে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ টাইগাররা প্রথমে ফিল্ডিং করবে।