Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে ইস্টার্ন কেবলস

আগ্রহের শীর্ষে ইস্টার্ন কেবলস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন ইস্টার্ন কেবলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস লেনদেন শেষে ইস্টার্ন কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬১.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭৭.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৬.১০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৯.৯৫ শতাংশ, আমান কটনের ৯.৭১ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৭.৭৩ শতাংশ, আমান ফিডের ৬.৭৭ শতাংশ, সোনালী পেপারের ৫.৯৯ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫.৮৭ শতাংশ, মীর আখতারের ৫.৩৩ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.৩৬ শতাংশ এবং তিতাস গ্যাসের শেয়ার দর ৪.২৭ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার