Ortho Songbad আর্কাইভ

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে গোল্ডেন সন

গত সপ্তাহে আগ্রহের শীর্ষে গোল্ডেন সন
গত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে গোল্ডেন সনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে গোল্ডেন সনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ১৪.৯৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের ১৪.১৪ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১৩.৬৪ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ১১.৯০ শতাংশ, মিরাকলের ১১.১১ শতাংশ, ফাইন ফুডসের ১১.০১ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৮.০৬ শতাংশ, নুরানী ডাইংয়ের ৬.৮৫ শতাংশ, তিতাস গ্যাসের ৬.৬২ শতাংশ এবং এটলাসের শেয়ার দর ৬.৫৫ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার