মূলধন সঙ্কট কাটাতে ঋণ নেবে স্ট্যান্ডার্ড সিরামিক

মূলধন সঙ্কট কাটাতে ঋণ নেবে স্ট্যান্ডার্ড সিরামিক
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নেবে। কোম্পানির চলতি মূলধনের সঙ্কট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চার কারণে কোম্পানির চলতি মূলধনের সঙ্কট হয়েছে বলে জানা গেছে। ২০১৯-২০ সালে কোম্পানির কিলন পুননির্মাণের জন্য কয়েক দফা ৩ মাস করে উৎপাদন বন্ধ ছিল। করোনাভাইরাস অতিমারিতে সরকারি সিদ্ধান্ত অনুসারে, লকডাউনের সাথে সঙ্গতি রেখে কারখানা বন্ধ রাখা হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সব ধরনের কাঁচামালের দাম বেড়ে গেছে। এছাড়া সাম্প্রতিক বন্যায়ও সিরামিক পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে কোম্পানিটিতে চলতি মূলধনের ঘাটতি দেখা দেওয়ায় তা পূরণে আলোচিত ঋণ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন