হজ শেষে দেশে ফিরেছেন ৬৩৩২ হাজী

হজ শেষে দেশে ফিরেছেন ৬৩৩২ হাজী
পবিত্র হজ পালন শেষে দেশে সৌদি আরব থেকে ১৮টি ফিরতি হজ ফ্লাইটে মোট ৬ হাজার ৩৩২ হাজী দেশে ফিরেছেন।।

রোববার (১৭ জুলাই) হজ বুলেটিনের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের ৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২টি বিমানে রোববার রাত ২টা পর্যন্ত এসব হাজি দেশে ফিরেছেন। আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে।

চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন।

সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

গত ১৪ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪১৬ জন হাজী নিয়ে রাত সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ৬ নারীসহ মোট ২১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৭ জন, মদিনায় ৩ ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেন।

সবশেষ ১৬ জুলাই ঢাকার গুলশান এলাকার মোরশেদ হাসান সিদ্দিকী পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ দিকে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি হাজি ড. মোজাম্মেল হককে মদিনার কিং ফাহাদ হাসপাতালে দেখতে যান সৌদি আরবে সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় মন্ত্রী রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং মদিনা হজ অফিসের কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো