লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশেও বোতলজাত সয়াবিন তেলের দাম কমানো হচ্ছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তপন বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আজ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে।

সয়াবিন তেলের পাশাপাশি পামতেলের দামও ৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে পামতেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং ভোজ্যতেলের আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানির মালিক-প্রতিনিধিদের বৈঠক শেষে সর্বসম্মতভাবে তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়।

বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৯৯ টাকা। সেটি কমে হবে ১৮৫ টাকা।

খোলা সয়াবিন তেল বিক্রি করে আরও কম দামে, লিটারে ১৬৬ টাকা করে। অনুরূপভাবে প্রতি লিটার পাম অয়েলের নতুন দাম হবে ১৪৮ টাকা।

বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১৮০ টাকা করে। পামঅয়েল বিক্রি হচ্ছে ১৫৪ টাকা করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান