Ortho Songbad আর্কাইভ

ছয় কোম্পানির বোর্ড সভা আজ

ছয় কোম্পানির বোর্ড সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ (২০ জুলাই)। বোর্ড সভায় কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর এর মধ্যে - হাইডেলবার্গ সিমেন্টের ও ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল দুপুর ২টা ৪৫ মিনিটে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আরএকে সিরামিকসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। লাফার্জের বোর্ড সভা বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে এবং প্রভাতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার