শীগ্রই ‘সরকারি সিকিউরিটিজ’ লেনদেন চালু হচ্ছে শেয়ারবাজারে

শীগ্রই ‘সরকারি সিকিউরিটিজ’ লেনদেন চালু হচ্ছে শেয়ারবাজারে
শেয়ারবাজারে শীঘ্রই সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তিন দিনের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (২০ জুলাই) ডিএসই থেকে ব্রোকারেজ হাউজগুলোকে সরকারি সিকিউরিটিজ লেনদেন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রোকারেজ হাউজগুলোতে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, শেয়ারবাজারে খুব শীঘ্রই সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু হবে। বিনিয়োগকারীদের বিদ্যমান ইক্যুইটির পাশাপাশি একটি নির্দিষ্ট আয়ের বাজারে লেনদেন করতে এ সিকিউরিটিজ সহায়তা করবে।

এতে আরও বলা হয়, সরকারি সিকিউরিটিজের লেনদেন উপলক্ষ্যে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে এ সংক্রান্ত প্রশিক্ষণ গত ২৯ জুন, ৫ ও ১৭ জুলাই সম্পন্ন হয়েছে। আর ১৮ জুলাই ব্রেকারেজ হাউজের কর্মকর্তাদের নিয়ে ব্যাক অফিস উন্নয়নের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সরকারি সিকিউরিটিজ লেনদেন সহজ করার জন্য ব্রোকারেজ হাউজগুলোর জন্য বেশকিছু নির্দেশনা রয়েছে বলে ডিএসইর ওই চিঠিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ব্রোকারেজগুলোকে ডিএসই’র চারজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ওই কর্মকর্তারা হলেন- ডিএসই’র ডেপুটি জেনারেল ম্যানেজার এ এন এম হাসানুল করিম, সহকারী জেনারেল ম্যানেজার মো. রুহুল আমিন, সিনিয়র ম্যানেজার এস এম শহিদুল্যাহ এবং সিনিয়র বিজনেস এলালিস্ট শাহাদাত হোসাইন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন