Ortho Songbad আর্কাইভ

ডেপুটি স্পিকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

ডেপুটি স্পিকারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ
না ফেরার দেশে পাড়ি জমালেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

রাষ্ট্রপতি মরহুম ফজলে রাব্বী মিয়ার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে গতকাল (শুক্রবার) দিনগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার