Ortho Songbad আর্কাইভ

জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের

জ্বালানি সংকট বাড়বে কি না এখনই বলা যাচ্ছে না: ওবায়দুল কাদের
জ্বালানি সংকট বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট আরও বাড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবেলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবেলা করা যাবে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চা খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় বিএনপি নির্বাচনে আসুক।

মুল সাইট থেকে

পুজিবাজার